সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমখেলাটি টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু নিয়ে আইসিসি ও বিসিবির অবস্থান অপরিবর্তিত

টি টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু নিয়ে আইসিসি ও বিসিবির অবস্থান অপরিবর্তিত

icon
দর্পণ টিভি লন্ডন
টি টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু নিয়ে আইসিসি ও বিসিবির অবস্থান অপরিবর্তিত

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে। বোর্ডের পক্ষ থেকে আবারও অনুরোধ জানানো হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।

ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনরায় নিশ্চিত করেছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির প্রতি আহ্বান জানানো হয়।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি উল্লেখ করে তারা বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানায়। তবে বিসিবি তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকে।

উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিষয়ে একমত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিসিবি আরও জানায়, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার এবং এ বিষয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিসিবি দুই দফায় আইসিসির কাছে অনুরোধ জানায়, যাতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হয়।

সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিশ্বকাপের খুব কাছাকাছি সময়ে আসায় এ বিষয়ে আইসিসির অবস্থান অনেকটাই প্রত্যাশিত ছিল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।