রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমখেলানেইমারকে নিয়েই বিশ্বকাপ মিশনে ব্রাজিল, আনচেলত্তির দলে বড় চমক রদ্রিগো বাদ

নেইমারকে নিয়েই বিশ্বকাপ মিশনে ব্রাজিল, আনচেলত্তির দলে বড় চমক রদ্রিগো বাদ

icon
দর্পণ টিভি লন্ডন
নেইমারকে নিয়েই বিশ্বকাপ মিশনে ব্রাজিল, আনচেলত্তির দলে বড় চমক রদ্রিগো বাদ

বিশ্ব ফুটবলে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস জটিলতায় তার বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

বুধবার ২০ মে, রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন। দল ঘোষণার পুরো আয়োজনজুড়ে সবচেয়ে বেশি প্রতীক্ষিত ছিল নেইমার জুনিয়রের নাম। শেষ মুহূর্তে আনচেলত্তি তার নাম ঘোষণা করলে উপস্থিত সংবাদকর্মী ও ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়।

বিশ্বকাপের হেক্সা স্বপ্ন সামনে রেখে অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে দল সাজিয়েছেন ইতালিয়ান এই কোচ। প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন অ্যালিসন বেকার, মার্কুইনহোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা, এন্দ্রিক, ম্যাথুস কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

তবে দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে রদ্রিগোর বাদ পড়া। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই ফরোয়ার্ডের।

ব্রাজিলের বিশ্বকাপ দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন অ্যালিসন বেকার, এদেরসন ও ওয়েভেরতন। রক্ষণভাগে সুযোগ পেয়েছেন অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা ও মার্কুইনহোস।

মাঝমাঠে আছেন ওয়েসলি, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো সিনিয়র, ফ্যাবিনহো ও লুকাস পাকেতা। আক্রমণভাগে রয়েছেন এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস হেনরিকে, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।