শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমতথ্য প্রযুক্তিপ্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম

প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম

icon
দর্পণ টিভি লন্ডন
প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম

সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ ও স্বাবলম্বী করে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে যুক্ত করার লক্ষ্যে বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ। টিবিএন২৪-এর একটি সাক্ষাৎকারে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন সিলেট জেলা এনসিপির সদস্য ও প্রকৌশলী রাসেল উল আলম।

ঢাকার গুলশান এলাকার প্রগতি সরণীতে স্কিল হাউস ক্যাম্পাসে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, Fiverr ও Upwork-এর মাধ্যমে ফ্রিল্যান্সিং এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং (BPO) বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে।

রাসেল উল আলম জানান, প্রশিক্ষণ নিতে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হয় না। বরং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় আপস্কিল বাংলাদেশের পক্ষ থেকে তাদের যাতায়াত ভাতা ও দুপুরের খাবার দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষ হওয়ার পরও অংশগ্রহণকারীদের পাশে থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। দক্ষতা অর্জনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের মার্কেটপ্লেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়।

আগ্রহী প্রতিবন্ধী ব্যক্তিরা আইটি ও এআই বিষয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আপস্কিল বাংলাদেশের এ প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হতে পারেন।