শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

icon
দর্পণ টিভি লন্ডন
শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলেই তফসিল প্রকাশ করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ এম এম নাসির উদ্দীন বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রস্তুতি ও প্রশিক্ষণ চলছে। জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় নির্বাচনেও একই মান ও গুণগত মান বজায় রাখতে চায় নির্বাচন কমিশন। এ জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। আইন অনুযায়ী যারা যোগ্য, তারাই মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। আইনি বাধা থাকলে কেউ প্রার্থী হতে পারবেন না।