শুক্রবার , ২৯ মে ২০২৬
সাম্প্রতিক
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৮০ দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে : নাহিদ রাজধানীতে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল অ্যালবিনো মহিষ কেন এত বিরল মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন:ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী রহমত আলী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের চীনের কয়লাখনি বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ পেলেন সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ঈদযাত্রায় আজ থেকে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, বাড়ানো হয়েছে যাত্রী পরিবহন সক্ষমতা ফরেনসিক প্রতিবেদনে মিলল ধর্ষণের প্রমাণ, রামিসা হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত তীব্র গরমে হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের আবার কমলো জেট ফুয়েলের দাম, লিটারে কমেছে প্রায় ৪০ টাকা সিলেটে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫১ ব্রিটেনে আন্দোলন দমনে কঠোরতা, বাড়ছে নতুন ধরনের রাজনৈতিক বন্দীর অভিযোগ সোলেইমানি হত্যার প্রতিশোধে ইভাঙ্কা ট্রাম্পকে লক্ষ্য করে ষড়যন্ত্রের অভিযোগ গ্রিন কার্ড আবেদনে কঠোরতা, অস্থায়ী ভিসাধারীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কো রুবিও
হোমখেলাবিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস

একটি মডেল ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে সফল ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মান অর্থনীতিবিদ ইয়াকিম ক্লেমেন্ট। তার মডেলের প্রেক্ষিতে এবার ইউরোপের দেশ নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হিসেবে বলা হচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে নতুন উদ্যমে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস। রোনাল্ড কোম্যানের অধীনে গড়া এই দলে অভিজ্ঞ তারকা ও উদীয়মান তরুণ খেলোয়াড়দের সমন্বয় ঘটানো হয়েছে। ইউরো ২০২৪-এর স্কোয়াড থেকে একাধিক পরিবর্তন করে নতুনভাবে সাজানো হয়েছে দল, যা মঙ্গলবার ২৮ মে অনুযায়ী চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

নেদারল্যান্ডসের চূড়ান্ত দল:
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন (বায়ার লেভারকুসেন), রবিন রুফস (সান্ডারল্যান্ড), বার্ট ভারব্রুগেন (ব্রাইটন)
ডিফেন্ডার: নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), জোরেল হাটো (চেলসি), জুরিয়েন টিম্বার (আর্সেনাল), মিকি ফন ডে ভেন (টটেনহ্যাম), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), জান পল ফন হেকে (ব্রাইটন)
মিডফিল্ডার: ফ্রেংকি ডি ইয়ং (বার্সেলোনা), মার্টেন ডি রুন (আতালান্তা), রায়ান গ্রাভেনবার্খ (লিভারপুল), জাস্টিন ক্লুইভার্ট (বোর্নমাউথ), টিউন কুপমেইনার্স (ইউভেন্টাস), তিজ্জানি রেইন্ডার্স (ম্যানচেস্টার সিটি), গুস টিল (পিএসভি আইন্দহোভেন), কুইন্টেন টিম্বার (মার্সেই), ম্যাটস উইফার (ব্রাইটন)
ফরোয়ার্ড: ব্রায়ান ব্রব্বি (সান্ডারল্যান্ড), মেমফিস ডিপাই (করিন্থিয়ান্স), কোডি গাকপো (লিভারপুল), নোয়া ল্যাং (গালাতাসারাই), ডোনিয়েল মালেন (এএস রোমা), ক্রাইসেনসিও সামারভিল (ওয়েস্ট হ্যাম), ওয়াউট ভেগহর্স্ট (আয়াক্স)

দলের সবচেয়ে বড় ভরসা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। তিনি দলের মাঝমাঠ নিয়ন্ত্রণে থাকবেন, বল দখল ও আক্রমণভাগে গতিময় ফুটবল চালিয়ে প্রতিপক্ষকে চাপে রাখবেন।

ইউরো ২০২৪-এর দলের তুলনায় ১৩টি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন স্টেফান ডি ফ্রাই, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিজ ডি লিট, জর্জিনিও উইনালডাম, জাভি সিমন্স ও জশুয়া জির্কজি। নতুন সুযোগ পেয়েছেন ক্রাইসেনসিও সামারভিল ও ম্যাটস উইফার। দীর্ঘ দুই বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন মার্টেন ডি রুন।

নেদারল্যান্ডস বরাবরই শক্তিশালী দল হলেও শিরোপা জয়ের স্বপ্ন তাদের অধরাই থেকে গেছে। এবার অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে ফেরার আশা করছে।

গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া। আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে রোনাল্ড কোম্যানের দল।