শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমপ্রবাসওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি

ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি

icon
দর্পণ টিভি লন্ডন
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের আলহামরা রেস্টুরেন্টে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওসমানীর অবদান যথাযথভাবে মূল্যায়ন ও সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরেন বক্তারা।

সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জিলু খান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কে. এম. আবু তাহের চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) মঈন উদ্দিন খান।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক বকশী ইকবাল আহমদ, বাংলা পোস্টের ডাইরেক্টর শেখ মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ব্যারিস্টার নাজির আহমেদ, সাংবাদিক রহমত আলী, ব্রিক লেন ট্রাস্টের সভাপতি শাহ মুনিম, ব্যারিস্টার আমিন চৌধুরী, সংগঠনের ট্রেজারার সৈয়দ সোহেল আহমদ, সলিসিটর এম. ইয়াওর উদ্দিন, সাবেক কাউন্সিলর ওসমান গনি ও মোহাম্মদ শাহিদ আলী, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, কবি শাহাবুজ্জামান কামাল, অধ্যাপক মিসবাহ কামাল, ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এম. এ. রব, গ্লোবাল জালালাবাদের ভাইস চেয়ারম্যান শেখ ফারুক আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কমিউনিটি নেতা আমির উদ্দিন মাস্টার ও আব্দুস সাত্তার, সাংবাদিক খালেদ মাসুদ রনি এবং হাজী মোহাম্মদ ফারুক মিয়া।

এ ছাড়া শাহিন রশিদ, ব্যারিস্টার আব্দুল আউয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটি নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্মরণসভায় উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে, বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীকে যথাযথ মর্যাদায় ‘বঙ্গবীর’ ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি গেজেট প্রকাশ করা এবং তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে ওসমানীর জীবন, সামরিক নেতৃত্ব, মুক্তিযুদ্ধ পরিচালনায় তাঁর ভূমিকা ও জাতীয় অবদান অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

সিলেটের ওসমানী জাদুঘরকে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, আর্কাইভ ও জাদুঘরে উন্নীত করার দাবিও উঠে আসে। বক্তারা বলেন, এর মাধ্যমে দেশ-বিদেশের গবেষকদের মুক্তিযুদ্ধের সামরিক ইতিহাস এবং ওসমানীর জীবন ও কর্ম নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ওসমানীর নামে আধুনিক সামরিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সিলেটের প্রবেশদ্বার মাধবপুরে তাঁর নামে ঐতিহাসিক স্মারক তোরণ নির্মাণ এবং হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া বাংলোকে কেন্দ্র করে আধুনিক মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণাগার ও জাদুঘর প্রতিষ্ঠা।

বক্তারা বলেন, একটি জাতির ইতিহাস শুধু অতীতের স্মৃতিচারণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তা শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। যাঁদের নেতৃত্ব, ত্যাগ ও সাহস স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাঁদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া জাতির নৈতিক দায়িত্ব।

তাঁদের ভাষ্য, বঙ্গবীর ওসমানী শুধু একজন সামরিক কর্মকর্তা বা সেনানায়ক ছিলেন না। মহান মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্ব ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাঁর অবদান সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ প্রয়োজন।

সভায় বক্তারা সরকারের কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় বিভাজনের ঊর্ধ্বে রেখে জাতীয় মর্যাদায় প্রতিষ্ঠা এবং জাতীয় বীরদের অবদান যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষপর্বে মাওলানা হাসান নুরী চৌধুরী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে হাফেজ মাওলানা সালেহ আহমদ বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানী, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান