রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমখেলালিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭৪ লাখ টাকা

লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭৪ লাখ টাকা

icon
দর্পণ টিভি লন্ডন
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিট ৭৪ লাখ টাকা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। রবিবার ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে পুনর্বিক্রয় বাজারে এর দাম পৌঁছেছে রেকর্ড পর্যায়ে।

আর্জেন্টিনা ও স্পেনের এই মহাগুরুত্বপূর্ণ লড়াই দেখতে দর্শকদের গুনতে হচ্ছে বিপুল অর্থ। বিভিন্ন টিকিট প্ল্যাটফর্মে ফাইনালের টিকিটের দাম সর্বনিম্ন প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ দাম প্রায় ৭৪ লাখ টাকার সমান।

ফিফার অফিসিয়াল টিকিটিং তথ্য অনুযায়ী, গোলপোস্টের পেছনের গ্যালারির কিছু টিকিটের দাম শনিবার সকালে ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার। ব্যাপক চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই এসব টিকিট বিক্রি হয়ে যায়। এরপর সর্বনিম্ন দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার মার্কিন ডলারে পৌঁছে যায়।

মেটলাইফ স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের আসনের জন্য দর্শকদের খরচ করতে হচ্ছে প্রায় ১২ লাখ টাকা। মাঠের কাছাকাছি লোয়ার বোলের আসনগুলোর দাম প্রায় ১৬ হাজার মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। অন্যদিকে সিটগিক ও স্টাবহাবের মতো টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে সাধারণ আসনের পাশাপাশি বিশেষ আতিথেয়তা প্যাকেজের টিকিটের দামও ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে।

ফাইনাল ম্যাচ ঘিরে এমন উন্মাদনার অন্যতম কারণ বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকার মুখোমুখি লড়াই। একদিকে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। একই সঙ্গে ৩৯ বছর বয়সী মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ হওয়ায় এই ফাইনালের গুরুত্ব আরও বেড়েছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে। ১৯৬২ সালের পর ব্রাজিলের পর প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ার হাতছানি রয়েছে আর্জেন্টিনার সামনে।

অন্যদিকে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে লড়াই করবে। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের কাঙ্ক্ষিত ফাইনালিসিমা ম্যাচটি ভূরাজনৈতিক সংঘাতের কারণে বাতিল হলেও বিশ্ব ফুটবল এখন সবচেয়ে বড় মঞ্চে দেখতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেনের ঐতিহাসিক মহারণ।