শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিবাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা

বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা

এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে এ ব্যবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা এবং সপ্তাহে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে।

চলতি বছরের ১ জুলাই ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর পর ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো নিজস্ব কিউআর ব্যবস্থার বদলে বাংলা কিউআরের সঙ্গে যুক্ত হতে শুরু করে। ফলে বড় শপিংমল থেকে ছোট দোকান ও ফুটপাতের ব্যবসায়ী পর্যন্ত একই কিউআর কোডে বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাব থেকে অর্থ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, যার আর্থিক মূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। আগস্টের মাঝামাঝি দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে এবং অর্থের পরিমাণ প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছায়।

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২১ জুলাই পর্যন্ত এ ব্যবস্থায় যুক্ত ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে এবং সপ্তাহে তা ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে চায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নিয়ে যে দ্বিধা রয়েছে, তা দূর করতেও কাজ চলছে। ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যবসায়ীদের জন্য ভর্তুকির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

গ্রাহকদের জন্যও অভিন্ন কিউআর ব্যবস্থায় লেনদেন সহজ হয়েছে। আগে কোনো দোকানে নির্দিষ্ট ব্যাংক বা এমএফএসের কিউআর না থাকলে অর্থ পরিশোধে সমস্যা হতো। এখন একটি বাংলা কিউআর কোড স্ক্যান করেই নিজের সুবিধাজনক ব্যাংক বা এমএফএস হিসাব থেকে টাকা দেওয়া যাচ্ছে।

নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো, খুচরা টাকার সমস্যা দূর করা এবং ব্যবসায়ী ও ক্রেতার জন্য অর্থ পরিশোধ সহজ করাই বাংলা কিউআর ব্যবস্থার প্রধান লক্ষ্য। সাম্প্রতিক লেনদেনের প্রবৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, অভিন্ন এই কিউআর ব্যবস্থা দেশের দৈনন্দিন কেনাবেচায় দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।