শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান

ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান

icon
দর্পণ টিভি লন্ডন
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান

 ইস্ট লন্ডন মসজিদের অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন আয়োজন মুসলিম চ্যারিটি রান এবার ১৩তম বছরে পদার্পণ করেছে। আগামী ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে পুরুষদের ১৩তম মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত হবে। এ বছর প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক চ্যারিটি রান আয়োজন করা হয়েছে, যা ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

দুই আয়োজনকে সামনে রেখে সোমবার, ৭ সেপ্টেম্বর দুপুরে ইস্ট লন্ডন মসজিদে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ, মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলম এবং ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।

প্রেস ব্রিফিংয়ে কমিউনিটির সব বয়সী পুরুষদের ১৩ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে পরিবার-পরিজনসহ ভিক্টোরিয়া পার্কে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, মুসলিম চ্যারিটি রান শুধু তহবিল সংগ্রহের আয়োজন নয়, এটি কমিউনিটির একটি বড় উৎসব। পরিবার-পরিজন নিয়ে সবাইকে এতে অংশ নিয়ে আয়োজনকে উৎসবমুখর করার আহ্বান জানান তিনি। গত বছর এ আয়োজনের মাধ্যমে চ্যারিটি সংগঠনগুলো প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড সংগ্রহ করেছে উল্লেখ করে তিনি এবার আরও বেশি তহবিল সংগ্রহের আশা প্রকাশ করেন।

মসজিদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ বলেন, চ্যারিটি রান মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেও ভূমিকা রাখছে। কমিউনিটির অনেক মানুষ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত এ ধরনের আয়োজনে অংশগ্রহণ তাদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করতে পারে।

মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলম বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবার প্রথমবারের মতো নারীদের জন্য ৫ কিলোমিটার চ্যারিটি রান আয়োজন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজনে যারা ৫ কিলোমিটার সম্পন্ন করতে পারবেন না, তাদের জন্য আড়াই কিলোমিটারের সুযোগ থাকবে। ১২ বছরের কম বয়সী শিশু থেকে ৬৬ বছরের বেশি বয়সী নারীরাও এতে অংশ নিতে পারবেন। তিনি নারীদের দ্রুত নিবন্ধন করে স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতার পাশাপাশি ভালো কাজের জন্য তহবিল সংগ্রহে যুক্ত হওয়ার আহ্বান জানান।

ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী জানান, এ বছর প্রায় ৩০টি চ্যারিটি সংগঠন অংশ নিচ্ছে এবং প্রায় দেড় হাজার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। আগ্রহীদের দ্রুত নিবন্ধনের পাশাপাশি ১৩ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে ভিক্টোরিয়া পার্কে উপস্থিত হয়ে মূল দৌড়ের আগে ওয়ার্ম-আপ সেশনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মাত্র ১০ পাউন্ড নিবন্ধন ফি দিয়ে অংশগ্রহণকারীরা পছন্দের চ্যারিটির পক্ষে তহবিল সংগ্রহ করতে পারবেন। নিবন্ধনের আওতায় থাকবে মুসলিম চ্যারিটি রানের ব্র্যান্ডেড টি-শার্ট, মেডেলসহ প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা। এছাড়া বিজয়ীদের জন্য ট্রফি ও শীর্ষ ফান্ডরেইজারদের জন্য অ্যাওয়ার্ড থাকবে। শিশুদের জন্য বাউন্সি ক্যাসেল, গ্ল্যাডিয়েটর গেম, ফুটবল শুটিংসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ও স্টল থাকবে।

এবারের চ্যারিটি রানে পার্টনার ও স্পনসর হিসেবে রয়েছে আমানাহফাই, হিউম্যান আপিল, সুন্নাহ মাস্ক ফাউন্ডেশন, গ্লোবাল এহসান রিলিফ, মুসলিম হেল্প ইউকে, সালাম চ্যারিটি, আগোশ ইউকে, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি, হেল্প ইয়াতীম, মুসলিম এইড, কাউন্সিল অব মস্ক অ্যাপ, ইসলামিক রিলিফ, রিড ফাউন্ডেশন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, সাবা রিলিফ ও ইফ চ্যারিটি।