সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্বাস্থ্যশৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ

icon
দর্পণ টিভি লন্ডন
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ

টানা তিন সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহে সারাদেশে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। এই সময়ে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় এক লাখ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট ৯৮ হাজার ৭৪১ জন রোগী ঠান্ডাজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৫৫ জন এবং এ রোগে মারা গেছেন ৪০ জন। একই সময়ে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৮৬ জন, যাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকায় শ্বাসতন্ত্রের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্তের হার সর্বাধিক।

বাংলাদেশ শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতের প্রভাবে শিশু রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকায় এবং শীতকালে শ্বাসনালির কার্যকারিতা দুর্বল হয়ে পড়ায় নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস ও ডায়রিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালেও শিশু রোগীর সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের পরিচালক ডা. পি কে এম মাসুদ উল ইসলাম শিশুদের উষ্ণ রাখার পাশাপাশি অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি আরও জটিল হতে পারে। নিউমোনিয়ার লক্ষণ বা ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়