রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্বাস্থ্যবিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

বিশ্বনাথে নির্মাণাধীন মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ মে বাদ জুমা উপজেলার এমএইচ সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম হেল্প ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুছ ছোবহান। প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা সাইদুর রহমান বরুণা।

বিশেষ অতিথির বক্তব্য দেন মুসলিম হেল্প ইউকের ট্রাস্টি ও সমন্বয়ক এবং ইউরোপ এনটিভির উপস্থাপক মো. আখলাকুর রহমান পান্না, প্রবাসী লালাবাজার এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ও মেটারনিটি হসপিটালের লাইফ মেম্বার সুরত আলী, লাইফ মেম্বার সাদিকুর রহমান, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, শিক্ষানুরাগী মো. সামছুল ইসলাম, সমাজসেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মো. ইনামুল হক হিরা মিয়া, আল আরাবিয়া ছোবহানিয়া মাদরাসা কমিটির সহসভাপতি মো. আব্দুন নুর ও খোয়াজ আলী, সহসম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু এবং ব্যবসায়ী কামাল উদ্দিন ও নানু মিয়া।

শুভেচ্ছা বক্তব্যে আলহাজ আব্দুছ ছোবহান বলেন, মুসলিম হেল্প ইউকের অর্থায়নে বিশ্বনাথে প্রথমবারের মতো মেটারনিটি হসপিটাল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে। দ্বিতীয় তলার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই প্রাথমিক মাতৃসেবা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বক্তারা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাস্তবায়ন সম্ভব হতো না। ভবিষ্যতে এ হাসপাতাল বিশ্বনাথের মা ও শিশুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা সাইদুর রহমান বরুণা।