সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্বাস্থ্যসিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

সংক্রামক রোগ প্রতিরোধে সিলেটে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ হাম রুবেলা টিকাদান কর্মসূচি।

সোমবার থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে এই কার্যক্রম, যার আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৫৪ জন শিশুকে এমআর টিকা দেওয়া হবে।

রোববার সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সিলেট সিটি করপোরেশনের পৃথক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রার মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় রয়েছে ৬৮ হাজার ৫৪০ জন শিশু এবং জেলার ১৩টি উপজেলায় রয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন।

জেলা পর্যায়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে জেলার শিশুদের টিকার আওতায় আনা হবে।

অন্যদিকে সিটি করপোরেশন পর্যায়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, জাতীয় এমআর ক্যাম্পেইনের অংশ হিসেবে নগরীতেও দুই ধাপে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রথম ধাপে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিদিন ৮৪টি টিম মাঠে কাজ করবে। প্রতিটি টিমে থাকবেন দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৬ কর্মদিবস এই কার্যক্রম চলবে।

নির্ধারিত সময়ে কোনো শিশু টিকা নিতে না পারলে পরবর্তীতে স্থায়ী কেন্দ্র থেকেও টিকা গ্রহণের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং এই টিকাদান কর্মসূচি সেই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।

আরও খবর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
সেহরিতে কী খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা কম লাগবে, জানালেন পুষ্টিবিদরা
সেহরিতে কী খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা কম লাগবে, জানালেন পুষ্টিবিদরা