রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্বাস্থ্যবিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী

বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী

বিয়ের আগে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, স্বামী ও স্ত্রী উভয়েই থ্যালাসেমিয়া বাহক হলে সন্তান এই জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। তাই আগেভাগেই পরীক্ষা করে সচেতন হওয়া প্রয়োজন।

শুক্রবার ৮ মে রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তস্বল্পতাজনিত রোগ, যা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। দেশের অধিকাংশ মানুষ জানেন না তারা এই রোগের বাহক কিনা। এজন্য বিয়ের আগেই প্রয়োজনীয় পরীক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে জনগণকে মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে তিনি জানান, দেশে প্রতি নয়জন মানুষের মধ্যে একজন থ্যালাসেমিয়ার বাহক। প্রতি বছর প্রায় আট হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। পরিস্থিতি মোকাবিলায় গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো গেলে সাধারণ মানুষের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ সহজ হবে।

এর আগে তিনি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের চিফ মেডিক্যাল অফিসার ডা. সাজিয়া ইসলাম এবং ডা. হুমায়ুন কবির।

আরও খবর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
সেহরিতে কী খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা কম লাগবে, জানালেন পুষ্টিবিদরা
সেহরিতে কী খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা কম লাগবে, জানালেন পুষ্টিবিদরা