সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্বাস্থ্যসব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব

সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব

icon
দর্পণ টিভি লন্ডন
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব

দেশে তামাক ব্যবহার কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের দাম বাড়ানোর দাবি উঠেছে। এ লক্ষ্যে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্র করে প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল রাজধানীর পল্টনে আয়োজিত এক কর্মশালায় এ দাবি জানান অংশগ্রহণকারী সাংবাদিকরা। কর্মশালার আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

কর্মশালায় উপস্থাপিত গবেষণায় বলা হয়, বাংলাদেশে তামাক ব্যবহারের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ, যা প্রায় ৩৫ দশমিক ৩ শতাংশ। প্রতি বছর তামাকজনিত রোগে দেশে প্রায় ২ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ রাজস্ব আয়ের তুলনায় অনেক বেশি। বর্তমান জটিল কর কাঠামো তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে কার্যকর নয় বলেও মত দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট সহজলভ্য হওয়ায় তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে। এ কারণে আসন্ন বাজেটে সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে উচ্চ স্তরের সিগারেটের দাম ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। পাশাপাশি সব স্তরে নির্দিষ্ট কর আরোপের কথাও বলা হয়েছে।

গবেষকরা মনে করছেন, এ ধরনের মূল্য বৃদ্ধি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

কর্মশালায় বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর দিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা বাড়াতে তথ্যভিত্তিক প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মত দেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তামাক পণ্যে কার্যকর কর আরোপ ও মূল্য বৃদ্ধি জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এ বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।

আরও খবর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
সেহরিতে কী খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা কম লাগবে, জানালেন পুষ্টিবিদরা
সেহরিতে কী খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা কম লাগবে, জানালেন পুষ্টিবিদরা