রবিবার , ০২ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
হোমস্বাস্থ্যবিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর

সিলেটের বিশ্বনাথে নির্মাণাধীন ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর সঙ্গে দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই অনুষ্ঠিত এ বৈঠকে হাসপাতালটির সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ট্রাস্টিবৃন্দ হাসপাতালের নির্মাণকাজের বর্তমান অবস্থা, বাস্তবায়ন অগ্রগতি, বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, আর্থিক ব্যবস্থাপনা, দাতাদের অবদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। তারা জানান, সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক এই উদ্যোগের মাধ্যমে বিশ্বনাথ এবং আশপাশের এলাকার মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর ট্রাস্টিবৃন্দের উপস্থাপনা মনোযোগসহকারে পর্যালোচনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাস্তবায়নাধীন এ মানবিক প্রকল্পের প্রশংসা করেন। একই সঙ্গে হাসপাতালটির সফল বাস্তবায়ন এবং প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে হাসপাতালের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন ট্রাস্টিবৃন্দ। উভয় পক্ষই ভবিষ্যতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হাসপাতালটির নির্মাণকাজ সম্পন্ন করে জনসেবায় দ্রুত চালুর প্রত্যাশা ব্যক্ত করেন।