সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিসৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৪ মে) সচিবালয়ে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি গড়ে ওঠে। এ কারণে দেশের ভাবমূর্তি রক্ষা, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দেশের রপ্তানি এখনো মূলত তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং স্থানীয় চাহিদাভিত্তিক তৈরি পোশাকের বড় সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রচলিত ধারা থেকে বের হয়ে খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

প্রবাসী কর্মীদের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীরা ব্যক্তিগত ও পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেন। তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র সবাই উপকৃত হবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ দেশের অর্থনীতির জন্য বড় সম্পদে পরিণত হতে পারে।

প্রতিনিধিদলের উদ্দেশে তিনি আরও বলেন, কোন খাতে কী ধরনের সহায়তা প্রয়োজন এবং কোথায় নীতিগত বা আর্থিক সহযোগিতা দরকার, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। বাস্তবভিত্তিক প্রস্তাব পেলে সরকার গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করবে।

বৈঠকে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, সৌদি বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সমন্বিত উদ্যোগ ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে ২০২৭ সালের মধ্যে সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।

প্রতিনিধিদল জানায়, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো ও বিশ্বকাপকে সামনে রেখে শিক্ষা, দক্ষ জনশক্তি উন্নয়ন, গ্রিন টেকনোলজি, পরিবেশ, মরুভূমি বনায়ন, কৃষি, খাদ্য খাত এবং ক্ষুদ্রঋণভিত্তিক অর্থায়নে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং খাতভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।