শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিরাজনৈতিক প্রভাব ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে কঠোর নজরদারির নির্দেশ

রাজনৈতিক প্রভাব ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে কঠোর নজরদারির নির্দেশ

icon
দর্পণ টিভি লন্ডন
রাজনৈতিক প্রভাব ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে কঠোর নজরদারির নির্দেশ

ইসলামী ধারার ব্যাংকগুলোতে রাজনৈতিক প্রভাব ও অনিয়ম ঠেকাতে পরিচালনা পর্ষদকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আমানতকারীদের আস্থা রক্ষা এবং সুশাসন নিশ্চিত করতে তদারকি জোরদারের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

শনিবার ৪ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ নির্দেশনা দেন।

কর্মশালায় শরিয়াভিত্তিক ব্যাংক, শরিয়া ইউনিট ও শরিয়া শাখা পরিচালনাকারী বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা অংশ নেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দেশের মানুষ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ওপর দীর্ঘদিন ধরে আস্থা রেখে আমানত জমা করেছেন। তবে অতীতে রাজনৈতিক চাপ ও প্রভাবের কারণে কিছু প্রতিষ্ঠানে অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে, যা ব্যাংক খাতে অস্থিরতা তৈরি করেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর না ঘটে সেজন্য পরিচালনা পর্ষদকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপের আভাস পাওয়া গেলে তা দ্রুত কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন বিআইবিএমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও শরিয়াহভিত্তিক সুশাসন নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।