রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, স্বস্তিতে দেশের আইটি খাত

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, স্বস্তিতে দেশের আইটি খাত

icon
দর্পণ টিভি লন্ডন
ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, স্বস্তিতে দেশের আইটি খাত

দেশের তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। বিদেশ থেকে অর্জিত ফ্রিল্যান্সিং আয়ের ওপর এতদিন যে ৭ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হতো, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপে দেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৬ জুন) বিষয়টি নিয়ে বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ডাচ বাংলা ব্যাংক আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি যেসব গ্রাহকের হিসাব থেকে ইতোমধ্যে কর কেটে নেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

ব্যাংক সূত্র জানায়, সরকারের নির্দেশনার আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে কর হিসেবে কর্তন করা অর্থ দ্রুত গ্রাহকদের কাছে ফেরত দেওয়ার বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং তরুণদের বৈদেশিক আয় বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে ফ্রিল্যান্সিং আয়ের ওপর আর উৎসে কর কাটা হবে না। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সংশ্লিষ্টদের মতে, বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশের ফ্রিল্যান্সারদের জন্য এই সিদ্ধান্ত নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা, ডিজিটাল পেশাজীবী এবং কনটেন্ট নির্মাতারা এতে সরাসরি উপকৃত হবেন।

সম্প্রতি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর কর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় সরকার ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের স্বার্থ সংরক্ষণের আশ্বাস দেয়। পরবর্তীতে উৎসে কর প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

খাতসংশ্লিষ্টদের আশা, এই সিদ্ধান্ত দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করবে এবং বৈদেশিক আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে।