সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্বাস্থ্যশীতকালীন রোগ মোকাবিলায় দেশের সব হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা জারি

শীতকালীন রোগ মোকাবিলায় দেশের সব হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা জারি

icon
দর্পণ টিভি লন্ডন
শীতকালীন রোগ মোকাবিলায় দেশের সব হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা জারি

শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলা এবং রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব নির্দেশনার আলোকে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ও জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিকসমূহ ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে জনস্বার্থে শীতকালীন রোগের বিস্তার রোধ এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা ঠান্ডা বাতাস প্রবেশের সম্ভাব্য স্থানগুলো পিডব্লিউডি, এইচইডি অথবা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত মেরামত বা সংস্কার করতে হবে, যাতে ওয়ার্ডের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এছাড়া শীতকালীন রোগের চিকিৎসায় ব্যবহৃত নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড চালু রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিদিন এমআইএস কন্ট্রোল রুমে হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও সেবার মান নিশ্চিত করতে হাসপাতাল প্রধানদের ওপর বিশেষ নজরদারির কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এই নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আরও খবর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা জানা জরুরি, বললেন সমাজকল্যাণমন্ত্রী
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
সিলেটে হাম রুবেলা টিকাদান শুরু সোমবার, আওতায় আসবে ৪ লাখ ৬৫ হাজার শিশু
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
সব সিগারেটের দাম বাড়ানোর দাবি, সর্বনিম্ন প্যাকেট ১০০ টাকা প্রস্তাব
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের, অধিকাংশই হবেন নারী
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়
রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি সতর্কতা ও করণীয়