সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিবিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে প্রতিভরি মূল্যও বাড়ল

বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে প্রতিভরি মূল্যও বাড়ল

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে প্রতিভরি মূল্যও বাড়ল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা ৩টা ৪১ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫,৩২.৪৯ ডলারে। একই সময়ে এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫,৫২.৭০ ডলারে পৌঁছায়।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বাড়লে এবং যুক্তরাষ্ট্রে সুদহার কমার সম্ভাবনা থাকলে চলতি বছরের সোনার দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৮০.৫৭ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে ২,১১৭.৬৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ১,৭২৩.২৫ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারণ অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২,৫৫,৫৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,৪৩,৯৫৩ টাকা, ১৮ ক্যারেট ২,০৯,৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,৭১,১১১ টাকা।

বিশ্ববাজারে ওঠানামার সঙ্গে দেশের বাজারকে সামঞ্জস্য রেখে রাখার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সোনার বাজার নির্ভরযোগ্য ও স্বচ্ছ রাখতে গুরুত্ব দেওয়া হচ্ছে।