সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিনতুন নকশার ১০ টাকার নোট বাজারে, আসল নোট চেনার উপায় জানাল বাংলাদেশ ব্যাংক

নতুন নকশার ১০ টাকার নোট বাজারে, আসল নোট চেনার উপায় জানাল বাংলাদেশ ব্যাংক

icon
দর্পণ টিভি লন্ডন
নতুন নকশার ১০ টাকার নোট বাজারে, আসল নোট চেনার উপায় জানাল বাংলাদেশ ব্যাংক

নতুন নকশার ১০ টাকার নোট আজ ৩ ফেব্রুয়ারি বাজারে ছাড়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ শুরু হবে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পর্যায়ক্রমে ছাড়া হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ১০ টাকার নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিমি × ৬০ মিমি। নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। নোটটির নকশায় গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি মুদ্রিত রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা যুক্ত করা হয়েছে। নোটের পেছনভাগে গ্রাফিতি ২০২৪ এর ছবি মুদ্রিত রয়েছে।

নতুন নোটটি আসল কি না, তা যাচাই করতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি নিরাপত্তা বৈশিষ্ট্যের কথা জানিয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ১০ টাকা লেখা রয়েছে। নোটটি আলোর বিপরীতে ধরলে লেখা স্পষ্ট দেখা যাবে। নোট নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে, যা নকল নোট শনাক্তে গুরুত্বপূর্ণ সহায়তা করবে।

এছাড়া গভর্নর স্বাক্ষরের ডান পাশে See through image হিসেবে একটি বিশেষ প্যাটার্ন রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ১০ লেখা দৃশ্যমান হবে। একইসঙ্গে নোটের সম্মুখভাগের উপরে বাংলাদেশ ব্যাংক লেখার নিচে এবং নোটের পেছনভাগের বাম দিকের গ্লিউইশ প্যাটার্নের বাইরের অংশে Microprint হিসেবে BANGLADESH BANK লেখা মুদ্রিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নকশার ১০ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

নতুন নোটের এই আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য শুধু অর্থের নিরাপত্তাই বাড়াবে না, মানুষের আস্থাকেও আরও দৃঢ় করবে, কারণ সঠিক হাতে সঠিক মুদ্রাই দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তোলে।