মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসটাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান

টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আবারও বড় ব্যবধানে জয় পেয়েছেন বর্তমান নির্বাহী মেয়র লুৎফুর রহমান। চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে তিনি নতুন ইতিহাস গড়েছেন।

শুক্রবার ৮ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, অ্যাসপায়ার পার্টির প্রার্থী লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থী পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট। উচ্চ ভোটার উপস্থিতির এই নির্বাচনে লুৎফুর রহমানের জয়কে পূর্ব লন্ডনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

২০১০ সালে প্রথমবার নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম ও বর্ণসংখ্যালঘু নির্বাহী মেয়র হিসেবে আলোচনায় আসেন লুৎফুর রহমান। এরপর ২০১৪, ২০২২ এবং এবার ২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রের দায়িত্ব পেলেন। তিনি বর্তমানে লন্ডনের সরাসরি নির্বাচিত পাঁচ মেয়রের একজন।

নির্বাচনী প্রচারণায় লুৎফুর রহমানের অন্যতম আলোচিত প্রতিশ্রুতি ছিল নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ট্রাভেল পাস চালু করা। পরিকল্পনা বাস্তবায়িত হলে টাওয়ার হ্যামলেটস হবে যুক্তরাজ্যের প্রথম কাউন্সিল, যারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে। প্রস্তাব অনুযায়ী, ট্রান্সপোর্ট ফর লন্ডনের নেটওয়ার্কে ব্যবহারের উপযোগী ট্রাভেল পাসের অর্থায়ন করবে কাউন্সিল। নির্ধারিত আয়ের নিচে থাকা পরিবারের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।

এর আগে তার প্রশাসন দেশের প্রথম কাউন্সিল হিসেবে সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর জন্য সার্বজনীন ফ্রি স্কুল মিল চালু করে ব্যাপক প্রশংসা পায়। পাশাপাশি বাতিল হওয়া এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স পুনর্বহাল এবং শীতকালীন জ্বালানি সহায়তা ফিরিয়ে আনার মতো উদ্যোগও বাস্তবায়ন করা হয়।

বিজয়ের পর লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ আবারও আশা ও ঐক্যের রাজনীতিকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা, সাশ্রয়ী আবাসন নির্মাণ এবং জনকল্যাণমূলক কর্মসূচি আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে বৈচিত্র্যময় এবং একই সঙ্গে সবচেয়ে ঐক্যবদ্ধ জনপদগুলোর একটি। কমিউনিটির মানুষের জন্য বাস্তব পরিবর্তন আনতে তার প্রশাসন ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা