মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
হোমপ্রবাসবাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন

বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন

বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ আগামী ২৭ এবং ২৮ জুন পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই আয়োজন প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশ ও নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে এই উৎসব আয়োজন করা হচ্ছে।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি প্রবাসে বাংলা সাহিত্য চর্চাকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকদের মতে, সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে ঐতিহ্যের একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এবারের আয়োজনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্মত করার লক্ষ্যে ২০২৫ সালের ১ জানুয়ারি নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে সংগঠনটি সাংগঠনিক কাঠামোকে অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে গড়ে তোলার উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় এবারের বইমেলা ও সাংস্কৃতিক উৎসবকে আরও বিস্তৃত পরিসরে সাজানো হয়েছে।

উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চিন্তক রূপা চক্রবর্তী। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ ও বাংলা ভাষার অনুবাদক ড. মার্টিন ক্যাম্পচেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ, বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং শিক্ষাবিদ ও সাবেক শিক্ষা সচিব ড. গৌরাঙ্গ মহন্ত।

বইমেলায় যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এতে থাকবে নতুন বই প্রদর্শনী, বই বিক্রয়, গ্রন্থ উন্মোচন, লেখক পাঠক মতবিনিময় এবং সাহিত্য আড্ডা। পাশাপাশি কবিতা পাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করা হবে।

নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে এবারের উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্রিটিশ বাংলাদেশি তরুণদের অংশগ্রহণে। তাদের সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা ও উপস্থাপনার আয়োজন থাকবে।

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নৃত্য, নাটক, সাহিত্য ও চলচ্চিত্রভিত্তিক বিশেষ আয়োজন। একটি বিশেষ নাট্য প্রযোজনার মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। সাহিত্য পর্বে কবি শামীম আজাদ এবং গল্পকার সায়েম চৌধুরী বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের প্রেক্ষাপটে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ব্রিটিশ বাঙালি কবিদের কবিতা আবৃত্তি ব্রিটিশ বাঙালি আবৃত্তিশিল্পীদের কণ্ঠে পরিবেশনা। গত বছর প্রথমবার আয়োজিত এই আয়োজন ব্যাপক প্রশংসা অর্জন করে এবং এবারও একইভাবে দর্শক ও শ্রোতাদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে।

উৎসবে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে যেখানে সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও পরিচয় বিষয়ক সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট বক্তারা। এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান।

আয়োজকরা জানিয়েছেন, এই উৎসব শুধু একটি বইমেলা নয় বরং প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিস্তার ঘটানো এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার একটি বৃহৎ উদ্যোগ। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য সকল সাহিত্যপ্রেমী, লেখক, পাঠক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের এই দুই দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

স্থান ব্র্যাডি আর্টস সেন্টার, ১৯২ থেকে ১৯৬ হানবুরি স্ট্রিট, হোয়াইটচ্যাপেল, লন্ডন ই ১ ৫ এইচ ইউ।

সময় প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা তারিখ ২৭ এবং ২৮ জুন ২০২৬। 

আরও খবর
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান