বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমপ্রবাসঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা

icon
দর্পণ টিভি লন্ডন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

রোববার (৩১ মে) লন্ডনের আইভি হলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ৫ম অনুমোদিত কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। নবঘোষিত কমিটি ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করে। পরবর্তীতে নবনির্বাচিত নেতৃত্বের অধীনে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে অনুমোদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়। গত ৪ মে সংগঠনের কনভেনর শামসুজ্জামান দুদু এবং মেম্বার সেক্রেটারি এটিএম আব্দুল বারী ড্যানি অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

৫১ সদস্যের কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি অধির রঞ্জন দাস, সিনিয়র সহ সভাপতি ড. সিরাজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত, সিনিয়র যুগ্ম সম্পাদক বুলবুল হাসান, কোষাধ্যক্ষ এ বি এম আশাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সায়মা আহমেদ এবং দপ্তর সম্পাদক সলিসিটর সিনথিয়া দাস।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে নিবন্ধিত চ্যারিটি হিসেবে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা, অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরে গবেষণা কার্যক্রম ও অসুস্থ শিক্ষক শিক্ষার্থীদের সহায়তায় পৃথক দুটি ট্রাস্ট ফান্ড গঠন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে শাখা কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বাংলাদেশে নারীদের স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন উন্নয়নে বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, মূল্যবোধ ও মানবিক চেতনাকে ধারণ করে যুক্তরাজ্যে বসবাসরত ঢাবিয়ানদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে কার্যকর অবদান রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।