মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসলন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন

লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসীদের গৌরব ও অনন্য অবদানের প্রতীক বাংলাদেশ সেন্টার লন্ডন-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভায় প্রায় সাড়ে তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন চীফ ট্রেজারার শিব্বির আহমদ, এরপর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রতিবেদন উপস্থাপন করেন এবং শিব্বির আহমদ সংগঠনের আর্থিক হিসাব তুলে ধরেন। উভয় প্রতিবেদনের ওপর পার্মানেন্ট ও লাইফ মেম্বাররা আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় বিশেষ সম্মাননা প্রদান করা হয় সেন্টারের প্রধান উপদেষ্টা ও পার্মানেন্ট মেম্বার নবাব উদ্দিন-কে, যিনি সেন্টারের কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন। ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নবাব উদ্দিনকে ক্রেস্ট হাতে তুলে দেন।

সাধারণ সভার পর অনুষ্ঠিত নির্বাচনী অধিবেশনে স্বাধীন ও নিরপেক্ষ তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন যে, বাংলাদেশ সেন্টারের ২০২৬-২৮ সালের কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির ৩৮টি পদে এককভাবে ৩৮টি বৈধ মনোনয়নপত্র জমা পড়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। নির্বাচিত কমিটির পার্মানেন্ট মেম্বার ক‍্যাটাগরির মধ্যে ২১ জন এবং লাইফ মেম্বার ক‍্যাটাগরির ১৭ জন সদস্য নির্বাচিত হন।

নতুন নির্বাচিত কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির তাৎক্ষণিক সভায় পার্মানেন্ট মেম্বার ড. শাহানুর খান সভাপতিত্বে এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন সাধারণ সম্পাদক হিসেবে তফজ্জুল মিয়া নির্বাচিত হন। এছাড়াও কমিটির বিভিন্ন পদ বন্টন ও উপ-কমিটি গঠন, এবং পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়।

বিশেষভাবে সভায় মৃত ফাউন্ডার, পার্মানেন্ট, লাইফ ও জেনারেল মেম্বারদের জন্য হাফিজ নাজিম উদ্দিন দ্বারা দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সেন্টার লন্ডন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালে যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বৈশ্বিক সমন্বয় ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, এই সেন্টারই বিদেশে বাংলাদেশের প্রথম দূতাবাস চালু করে। প্রতিষ্ঠানটি রয়্যাল লন্ডন বারা অব কেনজিংটন অ্যান্ড চেলসির নটিংহিল গেইট টিউব স্টেশনের কাছে ২৪ পেমব্রিজ গার্ডেন্সে অবস্থিত।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা