সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসারাদেশইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায়ের কথা জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায়ের কথা জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

icon
দর্পণ টিভি লন্ডন
ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায়ের কথা জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম জানিয়েছেন, সাংগঠনিক নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে তার আনুষ্ঠানিক দায়িত্বের সমাপ্তি হয়েছে।

সোমবার ১৩ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। বিদায়ের সময় তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ সময়ের সম্পৃক্ততার পর সংগঠনের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তিনি ইসলামী ছাত্রশিবিরকে তার জীবনের আবেগ ও ভালোবাসার একটি সংগঠন হিসেবে উল্লেখ করে এই পথচলার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ত সময়গুলো সংগঠনের সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন। এই সময় তাকে দেশ ও সমাজ সম্পর্কে দায়িত্বশীল চিন্তা করতে শিখিয়েছে, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত প্রকাশের সক্ষমতা তৈরি করেছে এবং নেতৃত্বের বিভিন্ন গুণ বিকাশে সহায়তা করেছে।

নিজের বক্তব্যে সাদিক কায়েম সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি ও কর্মীদের সঙ্গে কাটানো সময়কে জীবনের মূল্যবান অভিজ্ঞতা হিসেবে তুলে ধরেন। তিনি জানান, পথচলার বিভিন্ন পর্যায়ে সহকর্মীদের কাছ থেকে পাওয়া শিক্ষা ও অনুপ্রেরণা ভবিষ্যতেও তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের জন্য শুভকামনা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, নিপীড়িতদের পাশে থাকার শক্তি এবং সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বের সফলতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।