রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসারাদেশযমুনা সেতু এলাকায় দীর্ঘ যানজট, ঢাকামুখী যাত্রায় চরম ভোগান্তি

যমুনা সেতু এলাকায় দীর্ঘ যানজট, ঢাকামুখী যাত্রায় চরম ভোগান্তি

icon
দর্পণ টিভি লন্ডন
যমুনা সেতু এলাকায় দীর্ঘ যানজট, ঢাকামুখী যাত্রায় চরম ভোগান্তি

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে থাকায় যমুনা সেতু ও এর পশ্চিম সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

শুক্রবার ২৭ মার্চ ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে, যার প্রভাব সেতুর পশ্চিম অংশজুড়ে ছড়িয়ে পড়ে। সিরাজগঞ্জের সয়দাবাদ, মুলিবাড়ি চেকপোস্ট ও কড্ডার মোড় এলাকায় দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায় যানবাহন।

ঢাকাগামী এক যাত্রী মনোয়ার হোসেন জানান, ভোরে যাত্রা শুরু করেও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে। যেখানে সেতু পার হতে সাধারণত ১০ থেকে ১৫ মিনিট লাগে, সেখানে তাকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেতুর ওপর ও পূর্ব প্রান্তে যান চলাচল ধীরগতির হওয়ায় এর প্রভাব দ্রুত পশ্চিম অংশে পড়ে। একই সঙ্গে ঈদের ছুটি শেষে বিপুলসংখ্যক মানুষ কর্মস্থলে ফেরায় চাপ আরও বেড়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সকাল দিকে কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবারও যানজট বাড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ট্রাফিক বিভাগ ও সেতু কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ইন্টারচেঞ্জ এলাকায় যানজট না থাকলেও সেতুর পশ্চিম প্রান্তে চাপ বেশি রয়েছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চল থেকে ছয় লেন সড়ক দিয়ে বিপুল যানবাহন এলেও সেতুর ওপর ঢাকামুখী মাত্র দুই লেন ব্যবহারের সুযোগ থাকায় স্বাভাবিকভাবেই যানজট তৈরি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৭ হাজার যানবাহন সেতু পারাপার করেছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত আরও প্রায় ২২ হাজার যানবাহন চলাচল করেছে। অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন সময়ে সেতুর পশ্চিম অংশে দীর্ঘ যানজট দেখা দিচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ-পরবর্তী সময়ে এমন পরিস্থিতি মোকাবিলায় উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ও বিকল্প পরিকল্পনা গ্রহণ জরুরি হয়ে উঠেছে।