সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসারাদেশসড়ক উন্নয়ন কাজে শুক্রবার সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

সড়ক উন্নয়ন কাজে শুক্রবার সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

icon
দর্পণ টিভি লন্ডন
সড়ক উন্নয়ন কাজে শুক্রবার সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের কারণে সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় শুক্রবার নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শুক্রবার ১৭ এপ্রিল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।

পিডিবি জানায়, আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্ট থেকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। এ কারণে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎহীন থাকবে মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর দিরাই সড়ক, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন এলাকা, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগরসহ আশপাশের এলাকা।

পিডিবির নির্বাহী প্রকৌশলী মো রাসেল আহমদ জানান, উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন।