রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসারাদেশঢাকায় চাঁদের কণার বৈশাখী উৎসব, সম্মাননা ও স্মৃতি পদকে উজ্জ্বল আয়োজন

ঢাকায় চাঁদের কণার বৈশাখী উৎসব, সম্মাননা ও স্মৃতি পদকে উজ্জ্বল আয়োজন

icon
দর্পণ টিভি লন্ডন
ঢাকায় চাঁদের কণার বৈশাখী উৎসব, সম্মাননা ও স্মৃতি পদকে উজ্জ্বল আয়োজন

রাজধানী ঢাকায় শিশু কিশোরদের অংশগ্রহণে আয়োজিত বৈশাখী উৎসব প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় শিশু কিশোর সংস্থা চাঁদের কণা এবং সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে। মঙ্গলবার ২৯ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর এটিএম মমতাজুল করিম এবং সঞ্চালনা করেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের গুণীজন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং নতুন প্রজন্মের সাংস্কৃতিক বিকাশে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সংগঠক এহতেশাম রফিক, শেখ মোঃ শাহ কামাল, এস এম আমানুল্লাহ, মোঃ মিরাজ শিকদার, অভিনয় শিল্পী সুরুজ্জামান, ইকবাল, শফিক, চিত্রনায়িকা রেবেকা রউফ, কামরুন্নাহার আন্না, শিউলি শিলা সহ আরও অনেকে।

বৈশাখী এ আয়োজনে সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন নায়িকা, গায়িকা, নৃত্যশিল্পী ও সমাজসেবকদের নাহার স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি গাইবান্ধা আড্ডার আহ্বায়ক এহতেশাম রফিককে সাবেক মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার স্মৃতি পদক ২০২৬ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পরিবেশনা ও উপস্থিতিতে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা সাবেক মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলা একাডেমি ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা এবং পহেলা বৈশাখ ও একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।