মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড হজযাত্রীদের জন্য সুখবর, কমল বিমান ভাড়া
হোমসারাদেশলোডশেডিংয়ের প্রতিবাদে দেবিদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবিদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

icon
দর্পণ টিভি লন্ডন
লোডশেডিংয়ের প্রতিবাদে দেবিদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তিনি বলেন, সরকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ঘাটতির কথা স্বীকার না করলেও বাস্তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এ অবস্থার প্রতীকী প্রতিবাদ হিসেবেই মোমবাতি বিতরণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের জন্য দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তারা দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

একই দিনে হাসনাত আব্দুল্লাহ খাইয়ার গ্রামের পির্জা বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেন।