সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসারাদেশরৌমারী ও রাজিবপুরে টানা তিনদিন বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

রৌমারী ও রাজিবপুরে টানা তিনদিন বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

icon
দর্পণ টিভি লন্ডন
রৌমারী ও রাজিবপুরে টানা তিনদিন বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা তিনদিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।

শনিবার ২৫ এপ্রিল থেকে সোমবার ২৭ এপ্রিল দুপুর পর্যন্ত দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, মাঝে একবার অল্প সময়ের জন্য বিদ্যুৎ এলেও তা স্থায়ী হয়নি। অধিকাংশ এলাকায় দিনে রাতে মিলিয়ে খুব সামান্য সময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

এ পরিস্থিতিতে জীবিকা নির্বাহে বড় সংকটে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাটারিচালিত যানবাহন চালকরা চার্জ দিতে না পেরে কর্মহীন হয়ে পড়েছেন। এতে তাদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পড়াশোনা করতে হচ্ছে এবং পরীক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বেড়েছে। অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বা হেঁটে চলাচল করতে হচ্ছে।

ব্যাংকিং সেবাও ব্যাহত হচ্ছে। টানা বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট ও ওয়াইফাই সেবা বন্ধ থাকায় লেনদেন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং চলার পর হঠাৎ করেই পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর সঙ্গে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট ও তেল পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দ্রুত বিদ্যুৎ ও নেটওয়ার্ক সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।