সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিজ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

icon
দর্পণ টিভি লন্ডন
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা জোরদারে ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় এই অর্থায়ন দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার ২০ মে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে বাংলাদেশের স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই অর্থায়ন অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির সরবরাহ ব্যাহত হচ্ছে এবং দামও বেড়ে যাচ্ছে। আমদানিকৃত এলএনজির ওপর উচ্চ নির্ভরতার কারণে বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তি চাপের মুখে পড়েছে।

বিশ্বব্যাংকের মতে, এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি ও তুলনামূলক সাশ্রয়ী চুক্তির আওতায় এলএনজি আমদানির সুযোগ পাবে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেটের মূল্য অস্থিরতার প্রভাব থেকে দেশের অর্থনীতি কিছুটা সুরক্ষা পাবে।

সংস্থাটি আরও জানায়, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে। এতে শিল্প খাতের উৎপাদন কার্যক্রম সচল থাকবে এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অর্থায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।