সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিসংসদে অর্থনীতির চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী, সংস্কারের প্রতিশ্রুতি

সংসদে অর্থনীতির চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী, সংস্কারের প্রতিশ্রুতি

icon
দর্পণ টিভি লন্ডন
সংসদে অর্থনীতির চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী, সংস্কারের প্রতিশ্রুতি

জাতীয় সংসদে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সংসদে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল অবস্থায় পৌঁছেছিল, যা সামাল দিতে বর্তমান সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

অর্থমন্ত্রী জানান, অতীতে অর্থ পাচার ও হুন্ডি প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সময়কালে রপ্তানি কিছুটা বাড়লেও আমদানির প্রবৃদ্ধি কমেছে, যা সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলেছে। রেমিট্যান্স না বাড়লে অর্থনীতি পরিচালনা আরও কঠিন হয়ে পড়ত বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে তিনি বলেন, পূর্ববর্তী সময়ে ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানো হয়নি এবং উপকারভোগী নির্বাচনে অনিয়ম ছিল, ফলে বৈষম্য বেড়েছে।

বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও সিন্ডিকেটের কারণে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে।

বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, বৈদেশিক উৎস থেকে সহজ শর্তে অর্থায়ন এবং পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে আরও কার্যকর ও স্বাধীন করা হবে এবং বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও জানান, বিগত সময়ের আর্থিক খাতের অনিয়ম তদন্তে বিশেষ কমিশন গঠন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে আগামী বছরগুলোতে অর্থনীতিকে স্থিতিশীল করে ২০৩৪ সালের মধ্যে উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।