মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা
হোমখেলাসুপার কাপ ফাইনালে হার, জাবি আলনসোর সঙ্গে চুক্তি বাতিল করল রিয়াল মাদ্রিদ

সুপার কাপ ফাইনালে হার, জাবি আলনসোর সঙ্গে চুক্তি বাতিল করল রিয়াল মাদ্রিদ

icon
দর্পণ টিভি লন্ডন
সুপার কাপ ফাইনালে হার, জাবি আলনসোর সঙ্গে চুক্তি বাতিল করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে পরাজয়ের পর প্রধান কোচ জাবি আলনসোর সঙ্গে চুক্তি বাতিল করেছে রিয়াল মাদ্রিদ। বেশ কিছুদিন ধরেই তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা চলছিল। প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় শেষ পর্যন্ত কোচিং পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

ফাইনালে হারের পরদিন এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জাবি আলনসোর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন কোচের নামও ঘোষণা করা হয়। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের সাবেক ডিফেন্ডার আলভারো আরবেওলা।

৪২ বছর বয়সী আরবেওলা স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ জয় করেছেন। খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে সাত মৌসুমে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। গত বছরের জুন থেকে তিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়া, অর্থাৎ ক্লাবের বি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কোপা দেলরের ম্যাচ দিয়েই বুধবার রাতে তার প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু হবে।

চলতি বছরের জুনে তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের কোচ হন জাবি আলনসো। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়া হলেও কাঙ্ক্ষিত ধারাবাহিকতা পায়নি তার অধীনে দলটি।

আলনসোর অধীনে রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২৪টি ম্যাচে জয়, ছয়টিতে হার এবং চারটি ম্যাচে ড্র করেছে দলটি। লা লিগায় ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

চ্যাম্পিয়নস লিগেও পারফরম্যান্স ছিল ওঠানামাপূর্ণ। ছয় ম্যাচের মধ্যে দুটি ম্যাচে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ, যার মধ্যে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের বিপক্ষে হার উল্লেখযোগ্য।

এই পরিস্থিতিতে কোচিং পরিবর্তনের মাধ্যমে মৌসুমের বাকি অংশে দলকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্য নিয়েই নতুন সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।