মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস

মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস

icon
দর্পণ টিভি লন্ডন
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস

দেশে নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে কমে পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফজলুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন, নতুন করে যে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, মঙ্গলবার রাত থেকেই সেই পরিস্থিতির উন্নতি হবে এবং সরবরাহ আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

ফজলুল হকের মতে, প্রধানমন্ত্রীর এ আশ্বাস বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি। চলমান গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এটিকে ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর হিসেবেও উল্লেখ করেন তিনি।

তবে মঙ্গলবার রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে ফজলুল হক জানিয়েছেন। সরবরাহ পরিস্থিতি বাস্তবে কতটা স্বাভাবিক হয়, তা পরবর্তী সময়ে স্পষ্ট হবে।