সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিদেশে জ্বালানি তেলের সংকট নেই, দুই মাসে স্বাভাবিক থাকবে সরবরাহ: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দুই মাসে স্বাভাবিক থাকবে সরবরাহ: জ্বালানি বিভাগ

icon
দর্পণ টিভি লন্ডন
দেশে জ্বালানি তেলের সংকট নেই, দুই মাসে স্বাভাবিক থাকবে সরবরাহ: জ্বালানি বিভাগ

দেশে পেট্রোল ও অকটেনের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। আগামী দুই মাস জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এখন প্রায় ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ টন পেট্রোল মজুত আছে।

সরকার জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও প্রকৃত মূল্য প্রায় ১৫৫ টাকা হওয়া উচিত। অর্থাৎ প্রতি লিটারে প্রায় ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

তবে বাজারে সংকটের ধারণার পেছনে অতিরিক্ত কেনাকাটা ও অবৈধ মজুতকে দায়ী করেন তিনি। এ বিষয়ে দেশজুড়ে ৭ হাজারের বেশি অভিযানে প্রায় ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, সরকার অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি এলপিজির দাম নিয়ে ভোক্তাদের অভিযোগও খতিয়ে দেখা হবে।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বৈশ্বিক বাজারে পড়তে পারে, যা বাংলাদেশের ওপরও প্রভাব ফেলতে পারে। তবে জনগণের স্বার্থ বিবেচনায় আপাতত জ্বালানির দাম বাড়ানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে মূল্য সমন্বয় করা হতে পারে।