সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅর্থনীতিরিজার্ভে ইতিবাচক ধারা, বৈদেশিক মুদ্রার মজুত ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার

রিজার্ভে ইতিবাচক ধারা, বৈদেশিক মুদ্রার মজুত ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার

icon
দর্পণ টিভি লন্ডন
রিজার্ভে ইতিবাচক ধারা, বৈদেশিক মুদ্রার মজুত ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার ক্রয়ের ফলে রিজার্ভে এই বৃদ্ধি ঘটেছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় বাজারে ডলারের সরবরাহও বৃদ্ধি পেয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের জন্য ডলার সংগ্রহ সহজ করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত বছরের একই মাসে প্রবাসী আয় ছিল ২১৮ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ৪৫ দশমিক ৪১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে। ডলারের বিনিময় হার যেন আকস্মিকভাবে কমে না যায় এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকে, সে লক্ষ্যেই নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।

তার মতে, এ পদ্ধতিতে একদিকে রিজার্ভ শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ডলারের বাজারেও ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ এবং রিজার্ভের ইতিবাচক প্রবণতা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা জোরদার করবে। তবে এই ধারা টেকসই রাখতে রপ্তানি আয় বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মতো কাঠামোগত পদক্ষেপও সমানভাবে গুরুত্বপূর্ণ।