বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাসরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

icon
দর্পণ টিভি লন্ডন
সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক কারণে অংশ নেয়নি বাংলাদেশ। এতে করে আইসিসি র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং আগামী আসরে সরাসরি খেলার সুযোগ হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে টাইগাররা।

পাকিস্তান নামিবিয়াকে পরাজিত করার পর র‌্যাঙ্কিংয়ের হিসাব চূড়ান্ত হয় এবং আইসিসি নিশ্চিত করে যে র‌্যাঙ্কিংয়ের নির্ধারিত তিন দলের একটি হিসেবে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলবে।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আয়োজক হিসেবে এই দুই দল সরাসরি অংশ নেবে। চলমান আসরের সেরা সাত দল ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে আগেই সরাসরি জায়গা নিশ্চিত করেছে।

এর বাইরে আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে থাকা তিন দল বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডও সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বর্তমান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম, আফগানিস্তান দশম এবং আয়ারল্যান্ড দ্বাদশ স্থানে রয়েছে।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। ৯ মার্চ পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় র‌্যাঙ্কিংয়ে পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সরাসরি অংশগ্রহণকারী ১২ দলের তালিকায় জায়গা নিশ্চিত হলো বাংলাদেশের।