ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য আধুনিক ও ভবিষ্যৎমুখী আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বহুদলীয় আমেরিকান ককাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার কথা জানান।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, প্রতিনিধি দলের সঙ্গে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভবিষ্যৎমুখী আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও সময়োপযোগী আইনি কাঠামো দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির গতিকে আরও শক্তিশালী করতে পারে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এ ধরনের গঠনমূলক আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।