বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলানিশাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা, চাপে অস্ট্রেলিয়া

নিশাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা, চাপে অস্ট্রেলিয়া

icon
দর্পণ টিভি লন্ডন
নিশাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা, চাপে অস্ট্রেলিয়া

গ্রুপ বি এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে দাপুটে জয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন পাথুম নিশাঙ্কা।

টানা তৃতীয় জয়ে গ্রুপ পর্ব শেষ করল শ্রীলঙ্কা। অন্যদিকে এর আগে জিম্বাবুয়ের কাছে হারার পর এই ম্যাচেও পরাজয়ে সুপার এইটে ওঠার সমীকরণ জটিল হয়ে গেছে অস্ট্রেলিয়ার। শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলও এখন তাদের পক্ষে যেতে হবে।

১৮২ রানের চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৮ রানের মধ্যে কুশল পেরেরা ১ রান করে মার্কাস স্টয়নিসের বলে বিদায় নেন। তবে এরপর ম্যাচের চিত্র বদলে দেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে তাদের ৯৭ রানের জুটি দলকে দৃঢ় ভিত এনে দেয়।

মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে ফিরলেও ততক্ষণে ম্যাচ অনেকটাই লঙ্কানদের নিয়ন্ত্রণে। তার ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও একটি চার। অপর প্রান্তে অবিচল ছিলেন নিশাঙ্কা। ৫২ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কায় অপরাজিত ১০০ রান করে ১৮তম ওভারেই জয় নিশ্চিত করেন তিনি। মিডল অর্ডারে পাভান রথনায়েকে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থেকে কার্যকর সমর্থন দেন।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র সফল বোলার স্টয়নিস। চার ওভারে ৪৬ রান দিয়ে নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ দ্রুত রান তুলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। প্রথম ৯ ওভারে তাদের জুটিতে আসে ১০৪ রান। হেড ২৯ বলে ৫৬ এবং মার্শ ২৭ বলে ৫৪ রান করেন। এছাড়া জশ ইংলিস করেন ২৭ এবং গ্লেন ম্যাক্সওয়েল যোগ করেন ২২ রান।

শ্রীলঙ্কার বোলিংয়ে দুশান হেমন্তা ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। দুশ্মন্ত চামিরা শিকার করেন দুটি উইকেট। মহীশ থিকশানা, দুনিথ ভেলালাগে ও কামিন্দু মেন্ডিস প্রত্যেকে একটি করে উইকেট নেন।

এই জয়ে শুধু সুপার এইট নিশ্চিতই হয়নি, আত্মবিশ্বাসও বেড়েছে শ্রীলঙ্কার শিবিরে। আর অস্ট্রেলিয়ার জন্য সামনে অপেক্ষা করছে কঠিন হিসাব, যেখানে প্রতিটি বল এখন তাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।