সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতসিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে ইয়াহইয়া সভাপতি, জোবায়ের সম্পাদক

সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে ইয়াহইয়া সভাপতি, জোবায়ের সম্পাদক

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে ইয়াহইয়া সভাপতি, জোবায়ের সম্পাদক

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।

সোমবার ১৬ ফেব্রুয়ারি ভোরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল ৫৭৪ ভোট পেয়ে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট অর্জন করে নির্বাচিত হন।

সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট এবং সহসভাপতি পদে অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক এক পদে অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত অপি ৩১৩ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুই পদে অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে দায়িত্ব পান।

ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোটে বিজয়ী হন। সহক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট এবং অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ সর্বোচ্চ ৭২৮ ভোট অর্জন করেন।

প্রধান নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট এবং অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পেয়েছেন। সহকারী নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোটে নির্বাচিত হন। সম্পাদকীয় অন্যান্য পদে অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট এবং অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট অর্জন করেন।

মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম এবং মহিলা বিষয়ক সহসম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান ৮৯৯ ভোট, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ৮৯৫ ভোট, অ্যাডভোকেট এ এস এম আব্দুল গফুর ৮৭২ ভোট, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ৮৬৯ ভোট, অ্যাডভোকেট এ কে এম ফখরুল ইসলাম ৮৫৭ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ৮৪০ ভোট এবং অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির দুই নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৪টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইনজীবী সমাজের এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারও নতুনভাবে স্মরণ করিয়ে দেয়। আদালতের বারান্দা থেকে শুরু করে বৃহত্তর সমাজ পর্যন্ত ন্যায় ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যাশাই এখন সবার।