রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতআদালতের নির্দেশে গোলাপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

আদালতের নির্দেশে গোলাপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

icon
দর্পণ টিভি লন্ডন
আদালতের নির্দেশে গোলাপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশে মামলা রেকর্ড করেছে গোলাপগঞ্জ মডেল থানা। সোমবার, ২৪ আগস্ট ২০২৬ তারিখে রেকর্ড হওয়া মামলায় শরিফ উদ্দিনকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলা নম্বর ২৪। এজাহারে শরিফ উদ্দিন ছাড়াও জালাল উদ্দিন, আফজাল হোসেন, আনোয়ার হোসেন ও রাহুল হুদা রাহেলসহ ১৫ জনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৪৩৬, ৫০৬ এর ২ এবং ৩৪ ধারায় রেকর্ড করা হয়েছে।

গত সোমবার, ১৭ আগস্ট ভোর প্রায় ৫টার দিকে ধারাবহরে ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে মৃত আব্দুল হকের সাত কক্ষের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বাড়িটি পুড়ে যায়।

ঘটনার পর মান্না আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করার উদ্যোগ নেন। তার পরিবারের ভাষ্য অনুযায়ী, সাত দিনেও মামলা রেকর্ড না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে থানাকে এফআইআর রেকর্ডের নির্দেশ দেন।

এজাহারে মান্না আহমদ অভিযোগ করেছেন, এলাকায় টিলা কাটার প্রতিবাদকে কেন্দ্র করে তার সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল এবং এর আগে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল। ওই বিরোধের জেরে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি মামলায় অভিযোগ করেছেন।

বাদীপক্ষ আরও অভিযোগ করেছে, টিলা কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানের পর তাদের ওপর চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এসব বক্তব্য মামলার বাদীপক্ষের অভিযোগ হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে অগ্নিকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না এবং মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা যেতে পারে।