শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতঘিলারতলে সংঘর্ষ: ঝুঁকি নিয়ে পরিস্থিতি সামাল দিলেন ওসি মাহবুবুর রহমান মোল্লা

ঘিলারতলে সংঘর্ষ: ঝুঁকি নিয়ে পরিস্থিতি সামাল দিলেন ওসি মাহবুবুর রহমান মোল্লা

icon
দর্পণ টিভি লন্ডন
ঘিলারতলে সংঘর্ষ: ঝুঁকি নিয়ে পরিস্থিতি সামাল দিলেন ওসি মাহবুবুর রহমান মোল্লা

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলারতলে ভয়াবহ সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নেতৃত্ব দেওয়ায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার ভূমিকা প্রশংসিত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের খবর পাওয়ার পর ওসি মাহবুবুর রহমান মোল্লা পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তিনি সামনে থেকে পুলিশ সদস্যদের নেতৃত্ব দেন এবং সংঘর্ষ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, পুলিশের দ্রুত উপস্থিতি এবং ওসি মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠেনি। এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কাও এড়ানো গেছে বলে তারা মনে করছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ওসি মাহবুবুর রহমান মোল্লা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভূমিকার প্রশংসা করছেন অনেকে। তাদের বক্তব্য, পুলিশের ভুলের সমালোচনা যেমন হওয়া উচিত, তেমনি সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করা ভালো কাজের স্বীকৃতিও দেওয়া প্রয়োজন।

স্থানীয়রা আশা করছেন, ওসি মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে জৈন্তাপুর থানা পুলিশ সংঘর্ষের সঙ্গে জড়িত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনবে।