সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালততামাবিল মহাসড়কে বাস তল্লাশিতে বিপুল পরিমাণ বিদেশি চকলেট জব্দ, আটক ১

তামাবিল মহাসড়কে বাস তল্লাশিতে বিপুল পরিমাণ বিদেশি চকলেট জব্দ, আটক ১

icon
দর্পণ টিভি লন্ডন
তামাবিল মহাসড়কে বাস তল্লাশিতে বিপুল পরিমাণ বিদেশি চকলেট জব্দ, আটক ১

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি চকলেট জব্দ করেছে পুলিশ, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাত সাড়ে নয়টার দিকে জৈন্তাপুর মডেল থানার হরিপুর চেকপোস্ট এলাকায় নিয়মিত ডিউটির সময় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট তামাবিল মহাসড়কে চলাচলরত এসএস পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে দায়িত্বে থাকা এসআই বিদ্যুৎ পুরোকায়স্থ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।

পরে বাসে থাকা যাত্রীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বিদেশি চকলেট উদ্ধার করা হয়। বাসের চালক ও সহকারী জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধারকৃত মালামালের মালিক আটক ব্যক্তি মোহাম্মদ আলামিন ফকির, বয়স ২৮ বছর।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে পাঁচশ পিস কিটক্যাট, আটশ নব্বই পিস স্নিকার্স, পাঁচ হাজার পাঁচশ পঞ্চাশ পিস চুপা চুপস এবং একশ চল্লিশ প্যাকেট বেনজো চকলেট। এছাড়া মালামাল বহনে ব্যবহৃত ছয়টি ব্যাগও জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশ পঞ্চাশ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তির কাছ থেকে এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্র নিশ্চিত করেছে।