বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাবৃষ্টির শঙ্কায় অনিশ্চয়তায় ভারত পাকিস্তান মহারণ

বৃষ্টির শঙ্কায় অনিশ্চয়তায় ভারত পাকিস্তান মহারণ

icon
দর্পণ টিভি লন্ডন
বৃষ্টির শঙ্কায় অনিশ্চয়তায় ভারত পাকিস্তান মহারণ

দীর্ঘ প্রতীক্ষা ও নানা নাটকীয়তার পর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। মাঠের লড়াইয়ের আগে এবার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা, টস হওয়ার নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা। তবে শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঠিক সেই সময়টাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ বলে জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং টসের সময় তা আরও জোরদার হওয়ার ঝুঁকি রয়েছে। পরবর্তী সময়ে বৃষ্টির তীব্রতা কমলেও মাঠ খেলার উপযোগী হতে কত সময় লাগবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আবহাওয়া অনুকূলে না থাকলে ম্যাচ বিলম্বিত হতে পারে, এমনকি ওভার কমিয়েও খেলা আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি আরও প্রতিকূল হলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে দুই দলই পাবে ১ পয়েন্ট করে।

বর্তমানে গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ভারত ও পাকিস্তান উভয়েই ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রানরেটে এগিয়ে থাকায় ভারত রয়েছে শীর্ষে, পাকিস্তান দ্বিতীয় স্থানে। ম্যাচটি বাতিল হলে কার্যত দুই দলেরই সুপার এইটে জায়গা নিশ্চিত হয়ে যাবে, কারণ নিচের অবস্থানে থাকা দলগুলোর পক্ষে তাদের পয়েন্ট ছাড়িয়ে যাওয়া কঠিন।

ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা ইতোমধ্যে চূড়ায় পৌঁছেছে। কলম্বোগামী ফ্লাইটের ভাড়া ও হোটেল বুকিংয়ের খরচ কয়েক গুণ বেড়ে গেছে। তবু শেষ পর্যন্ত সব হিসাব নির্ভর করছে আকাশের ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে বিশ্ব ক্রিকেটের অন্যতম উত্তেজনাপূর্ণ এই দ্বৈরথ মাঠে গড়াবে নির্ধারিত সময়েই, আর না হলে অপেক্ষা বাড়বে আরও। কোটি সমর্থকের প্রত্যাশা একটাই, লড়াই হোক ব্যাট ও বলের, বাধা হয়ে না দাঁড়াক বৃষ্টি।