বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাবাংলাদেশের প্রতি সংহতিতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

বাংলাদেশের প্রতি সংহতিতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলাদেশের প্রতি সংহতিতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতিই মূল কারণ বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দীর্ঘ নাটকীয়তার পর পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থানে অনড় রয়েছে দেশটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। তবে নীতিগত অবস্থান থেকে পাকিস্তান ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোকে সরকার নৈতিক দায়িত্ব বলে মনে করে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন। ভারতের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় এবং ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তে একমত। এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই অবস্থান নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দেয়, তারা এই ম্যাচে অংশ নেবে না।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নীতিগত অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজন হলে এর পরিণতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

বিশ্ব ক্রিকেটে এই সিদ্ধান্ত নতুন করে বিতর্ক তৈরি করলেও পাকিস্তানের দাবি, বাংলাদেশের প্রতি ন্যায়বিচার ও সম্মান রক্ষাই তাদের কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।