বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাশেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফুটসাল চ্যাম্পিয়ন ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফুটসাল চ্যাম্পিয়ন ব্রাজিল

icon
দর্পণ টিভি লন্ডন
শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফুটসাল চ্যাম্পিয়ন ব্রাজিল

কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নাটকীয় জয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ব্রাজিল, একই সঙ্গে রেকর্ডও আরও সমৃদ্ধ করেছে সেলেসাওরা।

সোমবার ভোরে প্যারাগুয়ের লুক শহরের প্যারাগুয়ে অলিম্পিক কমিটির অস্কার হ্যারিসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–১ গোলে পরাজিত করে কোপা আমেরিকা ফুটসালের শিরোপা জিতে নেয় ব্রাজিল। এই জয়ের ফলে টুর্নামেন্টে ব্রাজিলের মোট শিরোপা সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাশিয়ান ক্লাব ক্রাসনোদারের হয়ে খেলা জোয়াও ভিক্টর দুই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন। তার এই গোলে ম্যাচে ব্রাজিলের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা চাপ সামলাতে গিয়ে বারবার ফাউলের আশ্রয় নেয়। তবে ব্রাজিলের গোলরক্ষক মাতেউস ছিলেন অসাধারণ। পুরো ম্যাচজুড়ে একের পর এক ঝুঁকিপূর্ণ আক্রমণ প্রতিহত করে তিনি দলকে এগিয়ে রাখেন। বিশেষ করে মাতিয়াস রোসা ও কেভিন আরিয়েতার নেওয়া কয়েকটি নিশ্চিত সুযোগ নস্যাৎ করে দেন তিনি।

ম্যাচের শেষ ভাগে আর্জেন্টিনা আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে মাতিয়াস রোসার গোলে সমতা ফিরে আসে। তখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু সমতার আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেয়নি ব্রাজিল। গোলের মাত্র এক মিনিটের মধ্যেই বার্সেলোনার খেলোয়াড় দিয়েগো হেনরিক গুরুত্বপূর্ণ গোল করে আবার এগিয়ে দেন ব্রাজিলকে। শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে তারা।

এই জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকা ফুটসালের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনার শিরোপা সংখ্যা এখনো তিনটিতেই সীমাবদ্ধ রইল। কোপা আমেরিকার ১৫তম আসরে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।

শেষ পর্যন্ত এই ফাইনাল আবারও প্রমাণ করল, ফুটবল শুধু দক্ষতার খেলা নয়, শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখাই অনেক সময় শিরোপা নির্ধারণ করে দেয়।