সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতগোয়ালাবাজার খাদিমপুর সড়কে সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

গোয়ালাবাজার খাদিমপুর সড়কে সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

icon
দর্পণ টিভি লন্ডন
গোয়ালাবাজার খাদিমপুর সড়কে সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্ত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে খাদিমপুর সড়কের পাশে এলজিইডির আওতাধীন সরকারি গাছ অনুমোদন ছাড়াই কেটে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা ফজরুল আলম।

২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ জেলা প্রশাসক বরাবর দাখিল করা আবেদনে ফজরুল আলম উল্লেখ করেন, সড়ক বিভাগের কাজ পাওয়া এক ঠিকাদার ও একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। অভিযোগে বলা হয়, গাছ কর্তনের ক্ষেত্রে কোনো নিলাম প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং বন বিভাগের অনুমোদন কিংবা আইনানুগ সিদ্ধান্তও নেওয়া হয়নি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত একজন প্রকৌশলী একপর্যায়ে স্বীকার করেন যে, গাছ কাটার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের জানা রয়েছে। ঠিকাদার পক্ষ থেকে ভুল স্বীকার করে পরবর্তীতে সংশোধনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অবৈধভাবে গাছ কাটার কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগকারীর দাবি।

সূত্র: প্রতিদিনের সিলেট

ফজরুল আলম জানান, তিনি বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯ এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। তবে অভিযোগ করার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি হতাশা প্রকাশ করেন।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের নীরবতায় সরকারি সম্পদ লুটপাটের আশঙ্কা বাড়ছে এবং পরিবেশের ওপরও পড়ছে গুরুতর প্রভাব। তারা দ্রুত তদন্ত করে গাছ কর্তন বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন ও এলজিইডির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সরকারি সম্পদ ও প্রকৃতি রক্ষা আজই যদি নিশ্চিত না হয়, তবে আগামী দিনের মানুষ শুধু ক্ষতির গল্পই শুনবে, সুরক্ষার নিশ্চয়তা পাবে না।