বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমখেলাবিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল টাইগ্রেসরা

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল টাইগ্রেসরা

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল টাইগ্রেসরা

টানা পাঁচ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা বাংলাদেশ নারী ক্রিকেট দল বাছাইপর্ব শেষ করল অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে টাইগ্রেসরা।

রবিবার ১ ফেব্রুয়ারি নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করে নেদারল্যান্ডস। জবাবে বাংলাদেশ ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে লক্ষ্য পূরণ করে।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যায়। দলীয় ৬ রানের মধ্যে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস আউট হয়ে যান। এরপর শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইনিংস সামাল দেন। শারমিন ২৮ বলে ১৩ রান করে বিদায় নিলেও জ্যোতি দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন।

পরে জ্যোতির সঙ্গে যোগ দেন ফর্মে থাকা সোবহানা মোস্তারী। সহজ লক্ষ্য হওয়ায় ঝুঁকিপূর্ণ ব্যাটিং না করে কার্যকরী খেলায় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই জুটি। অধিনায়ক জ্যোতি টানা দ্বিতীয় ফিফটি করেন এবং ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারী ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন।

অন্যদিকে নেদারল্যান্ডসের হয়ে সানিয়া খুরানা ৩৭ বলে ৪৩ রান করেন। রবিনে রিজকে ৪৫ বলে ৩৯ রান করেন।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে শিরোপা নিশ্চিত করে বিশ্বকাপের মূল পর্বে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল।