সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসাহিত্যমানুষের মেধা ও মননের উৎকর্ষে সাহিত্য চর্চার ভূমিকা অপরিসীম
অধ্যাপক ড. জমির হোসেন

মানুষের মেধা ও মননের উৎকর্ষে সাহিত্য চর্চার ভূমিকা অপরিসীম

icon
দর্পণ টিভি লন্ডন
মানুষের মেধা ও মননের উৎকর্ষে সাহিত্য চর্চার ভূমিকা অপরিসীম

বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৮ বছর পূর্তি উপলক্ষে সিলেট পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার জানুয়ারি সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সভাপতি কবি এম এ আলী জালালাবাদীর সভাপতিত্বে এবং সিলেট মহানগর সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর অধ্যাপক ড. জমির হোসেন। তিনি বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মেধা ও মননের উৎকর্ষ সাধিত হয়। সমাজ ও মানবিক মূল্যবোধ গঠনে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট লোকসাহিত্য উৎসব আয়োজন করা হবে। পাশাপাশি আগামী ৬ জানুয়ারি ঢাকার বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৮ বছর পূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি ড. সাহেদ মন্তাজ। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় বাংলাদেশ পোয়েটস ক্লাবের কার্যক্রম চালু করার বিষয়ে সংগঠন দৃঢ় প্রতিজ্ঞ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে শোক প্রকাশ ও সম্মান প্রদর্শন করা হয়।

কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন সংবর্ধিত অতিথি সাংবাদিক এম রহমত আলী, সাংবাদিক মাওলানা আবদুল হাই জিহাদী, পোয়েটস ক্লাব সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, সিলেট জেলা কমিটির সহসভাপতি সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, কবি আনোয়ার হোসেন মিসবাহ, জেলা সাংস্কৃতিক সম্পাদক বাউল শিল্পী বিরহী কালা মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক বাউল শিল্পী লাল মিয়া, জেলা সমন্বয়ক গীতিকবি আবর মিয়া পীর, লন্ডনপ্রবাসী সমাজচিন্তক ফেরদৌস হোসেন চৌধুরীসহ অনেকে।

এছাড়াও বক্তব্য ও অনুভূতি প্রকাশ করেন সিলেট জেলা সহসাধারণ সম্পাদক কবি তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি নুরুদ্দীন রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক কবি সুরাইয়া পারভীন লিলি, সহ সাংগঠনিক সম্পাদক কবি নাছরিন সুলতানা, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালি পিয়ারা, সাংবাদিক এমরান ফয়ছল, সাংবাদিক জুবের আহমদ সার্জন, সাংবাদিক আশিকুর রহমান রানা, এন এ আশালতা, সিলেটি মাসুদ, ফারজানা বেগম আক্তার, ইশরাত জাহান ঈশিতা, মো. আখতারুজ্জামান, শরীফ গাজী, প্রাঙ্গন রায় শারদ, আবদুল হাকিম, সহিদুল ইসলাম, লিমন আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাওলানা শুহাদা মুন্নী চিশতিয়া।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ পোয়েটস ক্লাবের সকল সদস্যকে সম্মাননা সনদ ও উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি ড. সাহেদ মন্তাজ।

আরও খবর
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন